তিন উপজেলার মানুষের দুর্ভোগের নাম পটুয়াখালী-বাউফল সড়ক
বাউফল, পটুয়াখালী: পটুয়াখালী জেলা সদরের সাথে তিন উপজেলার মানুষের সড়কপথে একমাত্র যোগাযোগের মাধ্যম 'পটুয়াখালী-বাউফল' আঞ্চলিক সড়ক। এমন বাস্তবতায় কালাইয়া ও নওমালা ভাঙা ব্রিজ থেকে শৌলা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে শতাধিক গর্ত।